বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ পালন

কলারোয়া সরকারি কলেজ বার্ষিক ক্রীড়া আভ্যন্তরীণ ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা কলারোয়ার সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি কেরালাকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী,
কলারোয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা রবিউল আলম মল্লিক রবি, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কাউন্সিলর রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন কলেজের শিক্ষার্থী।

এর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফারুক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- কোন ছাত্র যদি ঘুষখোর হয়, দূর্ণীতিবাজ হয় শিক্ষকরা দাবী করেন না যে সে আমার ছাত্র ছিল। তাই নৈতিকতার মধ্যে চলা ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন বিজয়ী শিক্ষার্থীদের হাতে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষার্থী তৌফিকা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুজ্জামান।
প্রসঙ্গত; এদিন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুজ্জামান’র শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্ঠানেের প্রধান অতিথি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন