বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বিকেলে কলারোয়া সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনটির কলেজ সভাপতি ফুয়াদ আল আবরারের পরিচালনায় এবং কলেজ সেক্রেটারি মইনুল ইসলাম ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তাফহীমুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রোগ্রামে অতিথি হিসেবে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন কলারোয়া পশ্চিম থানা শাখার সাবেক সভাপতি রমিজুল ইসলাম এবং বর্তমান পৌর সভাপতি মুস্তাকিন হোসেন।

বৃক্ষরোপন কর্মসূচিতে প্রায় শতাধিক গাছ বর্তমান চলমান একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

এছাড়া কলেজ সাংগঠনিক সম্পাদক তাফহীমুল ইসলামের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় ফলজ-বনজ বিভিন্ন ফুল-ফলাদি ও হরেক রকমের গাছ রোপন করা হয়। পরবর্তীতে কলেজ হোস্টেলে কিছু গাছ রোপনের মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করা হয়।

কর্মসূচিতে কলেজ ছাত্রশিবিরের অন্যান দায়িত্বশীল‌রাও উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা