বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অনলাইন নিবন্ধন উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজের আসন্ন সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১২ টায় সরকারি কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে নিজে নিবন্ধন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান।

সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বক্কর সিদ্দিক, প্রফেসর আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক, বাংলাদেশ যুব মৈত্রী সভাপতি তৌহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, উদ্বোধন কমিটির আহ্বায়ক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সিনিয়র সাংবাদিক দীপক শেঠ, কপাই সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদুর রহমান খান চৌধুরী, জিএম ফৌজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিজিৎ চৌধুরী , ফারুক হোসেন, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হোসেন কামরুল, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, মোশতাক আহমেদ, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, আগামী বছরের ১৩ এপ্রিলে অনুষ্ঠেয় বৃহৎ কলেবরের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপনের নিবন্ধনের জন্য জনপ্রতি পনের শ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু