মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে অনলাইন রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন

শেখ শাহাজাহান আলী শাহীন: সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বাগঁআচড়া ও সোনাবাড়িয়ায় অনলাইন রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার বিকালে যশোরের শার্শার বাগঁআচড়া বাজারের লিয়ন কম্পিউটার ও মা কম্পিউটার এবং সন্ধ্যায় কলারোয়ার সোনাবাড়িয়া বাজারে দিপু কম্পিউটার এন্ড ফটোস্ট্যাটে কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে অনলাইন রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়।
বুথ উদ্বোধন করেন বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন বাগঁআচড়ার রেজিষ্ট্রেশন কমিটির সমন্বয়কারী শাহানুর হোসেন কাজল, নাসির হোসেন, বিদ্যুৎ হোসেন, সাংবাদিক রেজাউল ইসলাম, রেজিষ্ট্রেশন কমিটির আহবায়ক শেখ আলমগীর কবির বাবু, সদস্য সচিব ডা. হাবিবুর রহমান, প্রচার কমিটির সদস্য সচিব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, রাজীবুল ইসলাম বীজু, শিক্ষক আব্দুল ওহাব মামুন, আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম, মাসুদ পারভেজ মিলন, রাশেদ জামিল মিলন, মিজানুর রহমান, কাজী তৌফিকুল ইসলাম বোরাক, শরিফুজ্জুমান উজ্জ্বল, শিক্ষক স্বপন চৌধুরী, আব্দুল আজিজ বাবু, জাকির বিশ্বাস, সাংবাদিক মোর্তজা হাসান, আবু রায়হান মিকাঈল, এসএম আনাম, উৎস কুমার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তূর্য প্রমুখ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘আগামি ১৩ এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী হবে এক মাইলফলক। এটি স্মৃতি রোমান্থের এক মিলনমেলায় পরিণত হবে।’
তিনি কলারোয়া সরকারি কলেজের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করার আহবান জানান।

মতবিনিময়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সাথে কলারোয়া হোমিওপ্যাথি কলেজের শিক্ষকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাত ৮টায় কলারোয়া হোমিও কলেজের অধ্যক্ষের অফিস রুমে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. ইউনুস আলী কলেজ প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান অবস্থা তুলে ধরেন।
শেখ রেজাউল করিম বলেন, ‘আমাকে গর্ভনিংবডির দাতা সদস্য হিসেবে মনোনীত করায় কলেজ কর্তপক্ষকে ধন্যবাদ জানাই। এই কলেজের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।’
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, শেখ আলমগীর কবির, ডা. হাবিবুর রহমান, শিক্ষক আব্দুল ওহাব মামুন, মিজানুর রহমান, মোর্তজা হাসান, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু