শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের ৫ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার সাফল্যে আনন্দ র‍্যালি

কলারোয়া সরকারি কলেজের ৫ শিক্ষার্থীর সাফল্যে কলেজ আনন্দের জোয়ারে ভাসছে। সম্প্রতি মেডিকেলে ভর্তি পরীক্ষা-২৩’র প্রকাশিত ফলাফলে সরকারি কলেজের ৫ পরীক্ষার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়াশুনা করার সুযোগ লাভ করে।

মেধাবী ৫ শিক্ষার্থীর অভাবনীয় সাফল্যে কলারোয়া সরকারি কলেজের উদ্যোগে আনন্দ র‍্যালি শেষে তাদেরকে অভিনন্দন জানানো হয়। সোমবার(১৪ মার্চ) সকাল ১১ টায় সাফল্য অর্জনকারি শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দ র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র‍্যালিটির নেতৃত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।

র‍্যালিতে উপস্থিত থেকে আনন্দভাগ করে নেন কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, সহকারী অধ্যাপক জিএম শাহনেওয়াজ, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, প্রভাষক আবুল বাশার সহ শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান জানান, কলারোয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক( আইএ)কে জিপিএ-৫ প্রাপ্ত হয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষায়-২৩’ উত্তীর্ণ ৫ মেধাবী শিক্ষার্থীরা হলো, ফারজানা আফরিন দিশা( শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ), ফারিয়া সিদ্দীক(ময়মনসিংহ মেডিকেল কলেজ), আদনিন হাসান পুষ্প( খুলনা মেডিকেল কলেজ), নাহিদ হাসান ( খুলনা মেডিকেল কলেজ) ও ঋতু মনি (যশোর মেডিকেল কলেজ)। তিনি আরো বলোন, ৫ মেধাবী শিক্ষার্থীর সাফল্যে সরকারি কলেজ আজ গৌরাবান্বিত।

তিনি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে আরো সাফল্য কামনা করে চিকিৎসা সেবায় অবদান রাখার আশাবাদ ব্যক্ত করে আর্শীবাদন্তে সকলকে শুভেচ্ছা জানান।উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জনকারি ফারিয়া সিদ্দীক কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি’তে উত্তীর্ণ, খুলনা মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা লাভকারি আদনিন হাসান পুষ্প, বামনখালি দ্বি-মুখি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ ও খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত নাহিদ হাসান- ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে জিপিএ-৫ প্রাপ্ত হয়ে এসএসসি ( মাধ্যমিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত