মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ভারতীয় মদসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ১৪৬ বোতল মদ, ওষুধ, শাড়ি, বোরকা, আগরবাতি ও পুরাতন মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (২৬ জুলাই) কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা, হিজলদি, সুলতানপুর, চান্দুড়িয়া, সাতক্ষীরা সীমান্তের পদ্মশাখরা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক ৩টি অভিযানে সীমান্তবর্তী দখলের মোড় নামক স্থান থেকে ৯৬ বোতল ভারতীয় মদ এবং কলারোয়া ও সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালি থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। এদিকে তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানার মজুমদার খাল ও চৌরঙ্গী মাঠ থেকে ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের আমবাগান থেকে ৩৮ হাজার ৭শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আগরবাতি উদ্ধার করেন।
এছাড়া পদ্মাশাখরা বিওপির সদস্যরা কলারোয়া থানার মন্দির মোড় থেকে ৬৯ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করেন। একই দিনে হিজলদি ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর থানাধীন শিশুতলা আমবাগান থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। এদিনে সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তের সুলতানপুর পাকা রাস্তার ওপর থেকে ৫২ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।

সবমিলিয়ে শনিবার (২৬ জুলাই) কলারোয়া ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আনুমানিক ৫ লাখ ৬৪ হাজার ৪শ টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি সদস্যরা আটক করতে পারেনি কাউকে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি