বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১২ কোটি টাকার মাদকসহ চোরাকারবারী আটক

জুলফিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদসহ ইমন (২৩) নামের এক চোরাকারবারী আটক করেছে বিজিবি। আটক ইমন উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

বৃহষ্পতিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রাজপুর সীমান্তের ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইমনকে ওই মাদকসহ আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের কাঁকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের ও এনসিও নায়েক হরমুজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ইমনের কাছে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ১২কোটি টাকা মূল্যের ২কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

কাঁকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি ইমন তার বিরুদ্ধে এর আগেও কলারোয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে বলে স্বীকার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, শুক্রবার সকালে বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা