শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধসামগ্রী ও শাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধসামগ্রী ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (৩ জুন) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ অাভিযানিক দল কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন।

মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী গাড়াখালি নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন।

অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্তের চান্দা থেকে ৩১ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। এছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ অাভিযানিক দল কলারোয়া থানাধীন মসজিদের মোড় নামক স্থান থেকে ভারতীয় গ্যাস্ট্রিক ওষুধের কেমিক্যাল দ্রব্য উদ্ধার করেন। সবমিলিয়ে মঙ্গলবারের অভিযানে কলারোয়া সীমান্তে ১৩ লাখ ৭১ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করে বিজিবি। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত মঙ্গলবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক