সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক প্রবাসীর বিরুদ্ধে ১০টি মামলা, ডিসি এসপির হস্তক্ষেপ কামনা

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় সিঙ্গাপুর প্রবাসীর বিরুদ্ধে
১০টি মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে এক প্রতারক মামলা বাজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে-কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর
গ্রামে।

ক্ষতিগ্রস্ত সিংগাপুর প্রবাসী আব্দুর জব্বার মোড়লের ছেলে শওকাত আলী মোড়ল জানান-তিনি দীর্ঘ দিন যাবত সিংগাপুর ছিলেন। তার পিতা আব্দুর জব্বার মোড়ল এর পৈত্রিক ৮০শতাংশ জমির রেকর্ড সংশোধন করার জন্য দে: মামলা নং-৮৩/২৪ দায়ের করেন। এই মামলা হওয়ার পর থেকে প্রতিপক্ষ একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আব্দুল জলিল নিজেকে রক্ষা করতে কৌশলে সাতক্ষীরা আদালতে ও কলারোয়া থানায় একের পর এক মিথ্যা ও হয়রানী মুলক মামলা দায়ের করেন। যার মামলা নং-জিআর-২৭৮/২১, জিআর-৪২৬/২১, জিআর-৪৩৮/২১, জিআর-৭৪২২/২২,
ননজিআর-৫৬/২২, নারী ও শিশু-৬২/২২, ননজিআর-৭০/২১, সিআর-৩১৪/২১,
সিআর-৩১৬/২১, সিআর-১৭৯/২১।

এবিষয়ে সিঙ্গাপুর প্রবাসী শওকাত আলী আরো
জানান-তিনি বিদেশ থাকা কালিন সময়েও ওই মামলা বাজ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। এমনকি তার কলেজ পড়–য়া ছেলে মেহেদী হাসান ও ভাইপো আশরিফুল ইসলামকেও মামলায় জড়ানো হয়েছে। এই মামলা হওয়ায় তারা আদালতে হাজিরা দিতে গিয়ে লেখা পাড়ায় বিঘœ সৃষ্টি হচ্ছে। তিনি এই মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে অভিযুক্ত আব্দুল জলিল এর ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-ক্ষতিগ্রস্ত
সিঙ্গাপুর প্রবাসী থানা পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করলে তিনি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবেন।

প্রবাসীর ছবি—–

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়