সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল।
বিদ্যালয়টির ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।

ফলাফলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল। এ বিদ্যালয়ের ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।

তৃতীয় হয়েছে ভাটিয়ালি মাধ্যমিক বিদ্যালয়—৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

আর ৮টি জিপিএ-৫ পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কলারোয়া সিংগা মাধ্যমিক বিদ্যালয়।

উপজেলার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ১৭৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৬০২ জন। উপজেলায় মোট পাসের হার ৬৬ দশমিক ১৬শতাংশ।

কলারোয়া উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “এ বছর ফলাফল কিছুটা খারাপ হয়েছে। আগামীতে আরও ভালো ফলাফল করার জন্য আমরা কাজ করব।”

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম