বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কদর বেড়েছে দুলালের দইয়ের

অতিথি আপ্যায়ন কিংবা রসনা তৃপ্তি করে প্রিয়জনের মন ভোলাতে সাতক্ষীরার কলারোয়ার দুলালের দইয়ের যেনো বিকল্প নেই। দইয়ের স্বাদ না নিয়ে কলারোয়া ছাড়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। কলারোয়ার কোনো ভোজ উৎসবে খাদ্য তালিকায় দই নেই এমন কেউ ভাবতেই চান না। হোক না সে অতিদরিদ্র কিংবা এলাকার কোন ধনী পরিবার।
কলারোয়ার সেরা দই দুলালের দই দিন দিন হয়ে উঠেছে আতœীয়তার সেতুবন্ধ। দইকে কেন্দ্র করেই কলারোয়ায় পেয়েছে নতুন এক পরিচিতি। স্বাদে অতুলনীয় হওয়ায় দই এখন দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। এখন কলারোয়ার দুলালের দইয়ের কদর সবার কাছে।

কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের দুলাল ঘোষ প্রথম কলারোয়া বাজারে পরীক্ষামুলক ভাবে সরার দই তৈরী করেন। তখন দই সম্পর্কে সবার খুব একটা ভালো ধারনা ছিল না। সে দুলালের দই-ই ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে বিয়ে, জন্মদিন, পূজা, আকিকা, হালখাতা ও পারিবারিক যে কোনো অনুষ্ঠানে দুলালের দই বিশেষ খাবার হিসাবে পরিবেশিত হচ্ছে। এই দুলালের শুধু দই নয় মিষ্টির স্বাধও অতুলনীয়। বর্তমানে কলারোয়াতে কেউ যে কোন অনুষ্ঠান করবেন তাতে দুলালের দই ও মিষ্টি থাকবেই।

দই সম্পর্কে প্রবীণ চিকিৎসক ডাঃ আব্দুল হান্নান জানান- নিয়মিত দই খাওয়ার ১০ উপকারিতা লাভ হবে। দই শুধু মজাদার খাবারই নয়, এটি স্বাস্থ্যকরও বটে। খাদ্যতালিকায় দুগ্ধজাত এ উপাদানটি নিয়মিত রাখলে আপনি বেশ কিছু স্বাস্থ্যগত সুবিধা পাবেন। যেমন -মজবুত হাড়, দইয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’, হজমে উপকার অনেকেই হজমের সমস্যার কারণে দুধ খেতে পারেন না কিন্তু দই খেলে সমস্যা হয় না। খাবার সহজে হজম করতে সহায়তা করে দই। উপকারী ব্যাকটেরিয়া দইয়ে রয়েছে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া। এ ব্যাকটেরিয়াগুলো দেহের ক্ষতি করে না বরং হজমে সহায়তা করে। এ ছাড়া দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে দইয়ের ব্যাকটেরিয়া। রক্তচাপ কমায় দইয়ের পটাসিয়াম রক্তচাপ কমাতে সহায়তা করে। ত্বকের জন্য উপকারী দইয়ের উপাদান ত্বককে মসৃণ করে। দইয়ের ল্যাকটিক এসিড ত্বককে পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করে। খাদ্যপ্রাণ দইয়ে অন্যান্য উপাদানের পাশাপাশি রয়েছে প্রচুর ভিটামিন। বিশেষ করে উল্লেখযোগ্য মাত্রায় ভিটামিন ‘বি-৫’, জিংক, পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন ও রিবোফ্লাভিন। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়মিত দই খাওয়া হলে তা আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এ ছাড়া দই দেহের রক্তের শ্বেতকণিকা বাড়িয়ে দেয়, যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে। দেহের ছত্রাক প্রতিরোধ অনেকের দেহের সংবেদনশীল অঙ্গে ছত্রাক সংক্রমণ হয়। আর এ ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে দই। পাকস্থলীর নানা সমস্যা দূরীকরণে পাকস্থলীর নানা সমস্যা দূর করতে ভূমিকা রাখে দই। বিশেষ করে ল্যাকটোজের প্রতি সংবেদনশীলতা, কোষ্টকাঠিন্য, ডায়রিয়া, কোলন ক্যান্সার ও অন্ত্রের সমস্যা দূর করতে কার্যকর দই। ওজন কমাতে নিয়ন্ত্রিত মাত্রায় দই খেলে দেহের ওজন কমে। খাবারের সঙ্গে দই খাওয়া হলে তা দেহের চর্বি ব্যবহার করতে উৎসাহিত করে। এতে দেহের চর্বি কমে এবং সার্বিকভাবে ওজন কমাতে সহায়তা করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ

কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী