শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২৩জন দূরারোগ্য রোগী পেলেন সাড়ে ১১ লাখ টাকার অনুদান

দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ বিভিন্ন দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ২৩জন ক্যান্সারসহ জঠিল রোগে আক্রান্ত ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ১১ লাখ টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, বিশাখা তপন সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক শেখ জাকির হোসেন, কেএম আনিছুর রহমান, আতাউর রহমান, মুজাহিদুল ইসলাম, জুলফিকার আলী, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন দফাদার, রফিকুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, মাস্টার হাফিজুর রহমান, পবিত্র সাহা, এমপির পিএস আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, সহিদ আলী, বরুন কুমার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান মুন্না, সমাজসেবা অফিস কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও উপকারভোগী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) আমিনুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ