শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জয়নগরে ওয়ার্ড বিএনপির সম্মেলন

কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি ওই অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে ধানদিয়া চৌরাস্তা মোড়ে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই সাথে উপজেলার জয়নগর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলনও অনুষ্ঠিত হয়। সেখানে সকল ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।

জয়নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রওশন আলী গাজীর সভাপতিত্ব অনুষ্ঠানে কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী ও রবিউল ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন পারভেজ, বিএনপি নেতা এম এ রব শাহিন, যুবদল রাজু আহমেদ, ইকবাল হোসেন, হাসান মাহমুদ বাচ্চু, মেহেদী হাসান, আলামিন হোসেন, কামরান হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন মাওলানা মহিদার রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন