শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে জেলা সমন্নিত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় গণ্যমান্য ব্যক্তিদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কাজীরহাট ব্র্যাক অফিসের হলরুমে ব্র্যাকের কাজীরহাট আঞ্চলিক ম্যানেজার অরুন কুমার সাহা সভাপতিত্বে সাইটসেভার্সের সহযোগিতায় এবং ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমনি, খুলনার বাস্তবায়নে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিনামুল্যে/স্বপ্লমৃল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং আগামী ৯ ই জুলাই রবিবার কাজীরহাট ব্র্যাক অফিসে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। এই চক্ষু শিবিরে নিজ নিজ এলাকার ছানি পড়া রোগীর সন্ধান দেওয়ার আহবান জানানো হয়।

খুলনা বিভাগীয় সম্বন্বয়কারী মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন এবং প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কাজীরহাট ডিগ্রি কলেজের অধ্যাক্ষ এস,এম,শহিদুল আলম, কাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন কাজীরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরদার মুনছুর আলী, প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, ইমাম মোঃ আমিনুর রহমান, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সহ শিক্ষক, সমাজকর্মী, ঈমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধীসমাজ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ