বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘জয় বাংলা‘ স্লোগান দিয়ে শহিদ মিনারে ফুল দিলো যুবলীগ

সাতক্ষীরার কলারোয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করলো যুবলীগ নেতৃবৃন্দ।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরের রাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে একে একে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ফুলের মালা অর্পণ করা হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (বরখাস্ত) ডালিম হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতা ইউপি সদস্য আব্দুল্লাহসহ অন্যরা ওই পুষ্পমাল্য অপর্ণ করেন।

বিষয়টি ছবিসহ ফেসবুকে পোস্টও করেছেন যুবলীগ নেতা চেয়ারম্যান ডালিম হোসেন নিজেই। তিনি সেখানে উল্লেখ করেন- দীর্ঘ ঊনিশ মাস গয়ড়া বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।

অনুরূপভাবে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মনিরুল ইসলাম মনিও সম্প্রতি বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির সাধারণ নেতাকর্মীর মাঝে। তাদের পাশাপাশি সাধারণ মানুষও এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন- বিএনপি সরকার ক্ষমতা নিয়েছে এক সপ্তাহ হয়নি, এরই মাঝে আ.লীগের পুনর্বাসন ‘খাল কেটে কুমির আনা’ ছাড়া কিছুই নয়। আ.লীগের দু:শাসন, অত্যাচার, নির্যাতন, হামলা, মামলাসহ নেতিবাচক সকল কর্মকান্ড এতো দ্রুত ভুলে যাওয়া সমীচীন নয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত