বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টাস্কফোর্সের অভিযান: ৩২ লাখ টাকার কাঠ জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় তিন স-মিলে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩২ লাখ টাকার কাঠ জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ জুন) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করা হয় কলারোয়ার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজােরের মেসার্স সুলতান স-মিল, আইসপাড়ার মেসার্স মহসীন আলি স-মিল ও লোহাকুড়ার মেসার্স তুহিন স-মিলে। বন বিভাগের অনুমোদনবিহীন এই তিন স-মিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও বন বিভাগের কর্মকর্তার সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। বন বিভাগের অনুমোদন ছাড়া স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে রোববার সাতক্ষীরা ৩৩ বিজিবির প্রেসবিজ্ঞপ্তি মারফত জানা গেছে। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ আহমেদ। এ সময় বিজিবির পক্ষে সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ ১৫ বিজিবি সদস্য, উপজেলা বন কর্মকর্তা ফরিদুল ইসলামসহ ৩ জন ও ৫ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠানে করাত কল লাইসেন্স বিধিমালা-২০১২ এর ১২ ধারা মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারি করা হয়। এসময় আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে এই ৩ প্রতিষ্ঠানে ৩১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের প্রায় ৫৩০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায়, যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়। টাস্কফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ ৩১ লাখ ৮০ হাজার টাকা ও জরিমানা বাবদ ২৫ হাজার টাকা মিলিয়ে সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ৫ হাজার টাকা। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত রোববার সন্ধ্যায় এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা