কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন


ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বাপ্পি কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, কলারোয়া পৌর প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রুহুল কুদ্দুস, কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, পল্লী দরিদ্র ফাউন্ডেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া পৌর শাখার সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন এবং টিম লিডার মোহাম্মদ রকিব উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম মোঃ এমরুল হোসেন, এমরান হোসেন, কলারোয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি ক্রয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পৌরসভার ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি কলারোয়া পৌর এলাকার পরিবেশও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন


