মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ড্রাগন চাষে দৃষ্টান্ত বুয়েটের ইঞ্জিনিয়ারের

বিষমুক্ত ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছেন বুয়েট থেকে পাশ করা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সাতক্ষীরার কলারোয়ায় শাহিনুর রহমান নামের ওই প্রকৌশলী ২০বিঘা বিলের জমিতে ড্রাগন ফল চাষ ও উৎপাদন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তৈরি করেছেন অনেকের কর্মসংস্থানও। শাহিনুর রহমান উপজেলার যুগিখালী ইউনিয়নের তরুলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলীর ছেলে। শাহিনুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্সে পাস করে চাকরির পেছনে ছোটেননি তিনি। ঢাকার শ্যামলীতে মিডিয়া সফটওয়ার লিমিটেড নামে প্রতিষ্ঠান দাড় করেছেন। তিনি সেই প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক। এর পাশাপাশি গ্রামের বাড়ির এলাকায় প্রথমে ১০বিঘা জমিতে মাটি ভরাট করে ড্রাগন ফল চাষ শুরু করেন। ফলনও ভাল হয়। এরপর উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি আরো ১০বিঘা জমিতে ড্রাগন চাষ করেন। বর্তমানে সিসি টিভি ক্যামেরা নিয়ন্ত্রিত তার ৩টি বাগানে চলতি মৌসুমেও গাছপাকা বিষমুক্ত এই ফল ২০০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন পাইকরি ব্যবসায়ীরা। আর পাইকরী ব্যবসায়ীরা সেই ফল পাঠিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন বাজার-এলাকায়। এছাড়াও ‘ফলের আড়ৎ’ নামে শাহিনুর রহমানের একটি ফেসবুক পেইজ রয়েছে, যেখান থেকে ফলের অর্ডার ও বিপনন করা হয়।

পুত্রের এমনই উদ্যোক্তারূপের গল্প শুনিয়ে তার পিতা শওকত আলী জানান, ‘ছেলে বুয়েট থেকে ২০১৩ সালে সিএসই বিভাগে লেখাপড়া শেষ করেন। চাকরির পেছনে না ঘুরে সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে ৩২জনের কর্মসংস্থান হয়েছে। আর গ্রামের বাড়িতে ড্রাগন ফলের প্রকল্পে নিয়মিত ভাবে ১০/১২ জন কাজ করেন। এখন সে সফল একজন ব্যবসায়ী।’

তিনি আরো জানান, ‘করোনাকালীন সময়ের পর গত ৩ বছর ধরে এই বাগান করেছেন তারা। ফল উঠলে নিয়মিত বিক্রি করে থাকেন। গরম মৌসুমের এই ফল এপ্রিল-মে মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত হয়ে থাকে। তাদের ৩টি বাগান থেকে মাসে আড়াই হাজার থেকে ৩হাজার কেজি ড্রাগন ফল বিক্রি করে থাকেন।’

ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান বলেন, ‘তিনি বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করলেও সেখান থেকে সিসি টিভির মাধ্যমে ড্রাগন প্রকল্প পরিচালনা, নিয়ন্ত্রণ ও নির্দেশনা প্রদান করে থাকেন। ড্রাগন ফলের দাম ও বাজার ভাল হওয়ায় প্রকল্পটি দেখভাল করেন তার পিতা।’

২০বিঘা জমির ড্রাগন বাগানের পরিধি আরো বাড়াতে চান এবং এই ফল বিদেশেও রফতানি করতে চান বলে জানান শাহিনুর রহমান।

যুগিখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার তুষার কান্তি সরকার জানান, ‘ইতোমধ্যে সাতক্ষীরা ও মেহেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম, ড.জামাল উদ্দীন, সাইফুল ইসলামসহ কৃষি বিভাগের উচ্চ পর্যায়ের টিম শাহিনুর রহমানের ড্রাগন ফলের বাগান পরিদর্শন করেছেন। এছাড়াও সাতক্ষীরা জেলার আশাশুনি ও দেবহাটা কৃষি অফিসার এবং ৫০জন প্রগতিশীল কৃষক এই বাগান পরিদর্শন করেছেন উদ্বুদ্ধ হওয়ার অভিপ্রায়ে।’

কলারোয়া উপজেলা কৃষি অফিসার সুভ্রাংশু শেখর দাস জানান, ‘উপজেলায় ১২ জন চাষি ৩ হেক্টর জমিতে ড্রাগন চাষ করছেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১২ মে.টন।’

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস জানান, ‘একটা স্বপ্ন ও একটা সঠিক সিদ্ধান্ত সমাজের চিত্র পাল্টে দিতে পারে। তরুণ উদ্যোক্তা শাহিনুর যার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার ড্রাগন বাগান নতুন সম্ভাবনা উন্মোচন করেছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু