শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমি উদ্ধারে নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ

কলারোয়ায় দুই সরকারী বিদ্যালয়ের ৬২শতক জমিতে ধান ও সরিসা চাষ

জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি
দখল করে ধান-সরিসা চাষ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতিমধ্যে উক্ত জমি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ঘটনাটি ঘটেছে-উপজেলার হরিনা-গোয়ালচাতর
১২১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের ৩৩শতক জমির মধ্যে ১২শতক জমি পাশ্ববর্তী হরিনা গ্রামের মৃত শামসের আলীর ছেলে নুরুল ইসলাম, ইজারুল ইসলাম ও সিরাজুল ইসলাম দখল করে ধান ও সরিসা চাষ করে খাচ্ছে বহু দিন ধরে।

সরকারী বিদ্যালয়ের নামে রেকর্ড ও দলিল থাকলেও জোর করে তারা ওই জমি দখল করে নিয়েছে। এবিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেনের নজরে আসলে তিনি সম্প্রতি সরকারী বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে উপজেলার পূর্ব বোয়ালিয়া ৫৮ নং সরকারী
বিদ্যালয়ের নামে ৬৮শতক জমি থাকলেও বর্তমানে শুধু মাত্র স্কুলের ভবন ছাড়া আর কোন জমি দখলে নেই। প্রায় ৫০ শতক জমি আমিনুর রহমান, আব্দুর রহমান,
শামসু বিশ্বাসসহ অন্যরা দীর্ঘ দিন দখল করে ধান-সরিসা চাষ করে খাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অথচ সরকারী বিদ্যালয়ের নামে দলিল ও রেকর্ড থাকায় প্রতি বছর ৬৮শতক জমির খাজনা দিচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি। এবিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশাদ আলী বলেন-তিনি চাকুরি করতে এসেছেন। এলাকার মানুষের সাথে ঝগড়া বিবেধ সৃষ্টি করতে চান না।

এদিকে ওই বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন-প্রতিষ্ঠানের নামে দলিল ও রেকর্ড আছে
৬৮শতক জমির। কিন্তু এলাকার কয়েকজন ব্যক্তি ওই জমি সব দখল করে রেখেছে। তারা স্কুলের জমিতে ধান-সরিসা চাষ করে খাচ্ছে। এবিষয়ে উপজেলা শিক্ষা
অফিসার এইচএম রোকনুজ্জামান বলেন-তিনি কিছুই জানতেন না।

সম্প্রতি হরিনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেনের দেয়া দরখাস্ত পেয়ে অবগতি হয়েছেন। তিনি ইতিমধ্যে সরকারী বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী
অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া তিনি আরো বলেন-পূর্ব বোয়ালিয়া সরকারী স্কুলে গিয়েছিলেন একটি ওয়াশ বøক করার জন্য।

সেখানে জমি না থাকায় ওয়াশ ব্লক করতে পারেন নি। অথচ বিদ্যালয়ের নামে দলিল ও রেকর্ড আছে ৬৮শতক
জমি। বাস্তবে দেখা যায় জমি সব বিভিন্ন মানুষ দখল করে চাষাবাদ করে খাচ্ছে।

এসব তথ্য কোন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসারকে জানায়নি। তিনি আরো বলেন- অতিদ্রæত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে
নিয়ে জমি উদ্ধারের জন্য দরখাস্ত নেয়া হবে। এদিকে সরকারী বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সু-দৃষ্টি কমানা করেছেন এলাকার সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত