শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দৈনিক স্পন্দনের ১৮তম বর্ষপূর্তি উদযাপন

কলারোয়া প্রতিনিধি: যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সাতক্ষীরার কলারোয়ায় উৎসবমুখরতায় উদযাপন করা হয়েছে।

সোমবার বিকেলে (১১ ডিসেম্বর) কলারোয়া প্রেসক্লাবে প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযদ্ধের চেতনায় গণমানুষের মুখপাত্র হিসেবে দৈনিক স্পন্দনের জন্য শুভকামনা জানান।

কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি পালন করা হয়। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার দৃঢ় শপথ নেয়া পত্রিকাটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে, এরূপ অভিমত ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক স্পন্দনের কলারোয়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান।

অতিথি হিসেবে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া সরকারি জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, বিশিষ্ট সমাজকর্মী নাসির উদ্দীন ডিটু, সাংবাদিক এমএ সাজেদ, জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলী, রাজু রায়হান, দেলওয়ার হোসেন, ডা. ফজলুর রহমান, সরোয়ার, আনারুল, জাওয়াদ, আলমগীর প্রমুখ।

আলোচনা সভা শেষে আন্দমুখর পরিবেশে অতিথিবৃন্দ কেক কেটে দৈনিক স্পন্দনের ১৮তম বর্ষপূর্তি উদযাপন করেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি