সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নতুন সংযোজিত মেসার্স ইউরেকা এল,পি,জি অটো গ্যাস স্টেশনের উদ্বোধন

কলারোয়ায় মেসার্স ইউরেকা এল,পি,জি অটো গ্যাস স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে৷ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এল,পি,জি ) কলারোয়ায় জ্বালানী হিসাবে সংযোজিত হয়ে নব উদ্যোমে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় তুলশিডাঙ্গাস্থ কলারোয়া ইউরেকা ফিলিং স্টেশন চত্বরে নতুন ভাবে সংযুক্ত এল,পি,জি অটো গ্যাস স্টেশনের শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠিত পেট্রোল পাম্প ব্যবসায়ী নব সংযুক্ত স্টেশনের সত্বাধিকারী সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে ফিতা কেটে স্টেশনের যাত্রা শুরু করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, আ’লীগ নেতা হারুন অর রশিদ, ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আ’লীগ নেতা জয়দেব সাহা, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার, সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলী, সরদার জিল্লুর রহমান, জাহাঙ্গীর হোসেন, রাজু, আজমল হোসেন বাবু সহ সূধিজন, পরিবহন মালিক ও ব্যবসায়ীগণ।

উদ্বোধনী শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিলিং স্টেশন সংলগ্ন মসজিদের খতিব শেখ তরিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি