শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবনির্বাচিত এমপি স্বপনকে ফুলেল শুভেচ্ছা বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষকদের

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের শিক্ষকরা।

রবিবার (১৪ জানুয়ারি) সকালে কলারোয়া গরুহাট মোড় এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শিক্ষক পরিবারের সদস্য। আমার পরিবার শিক্ষকবান্ধব। শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে পাশে ছিলাম, পাশে থাকবো ইনশাল্লাহ।’

শুভেচ্ছা বিনিময়কালে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের সভাপতি ও কেড়াগাঁছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, অধ্যক্ষ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, ডিগ্রি স্তরের প্রধান সমন্বয়ক প্রভাষক শেখ আলমামুন বাবলুসহ শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের নেতৃত্বে শিক্ষকরাও অনুরূপভাবে শুভেচ্ছা জানান।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী