বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “শ্রমজীবী মানুষের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করা অপরিহার্য।”

শুক্রবার (৬ মার্চ) বিকেলে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ আরও বলেন, “ইসলাম শ্রমিকের মর্যাদা ও অধিকারের বিষয়ে অত্যন্ত সোচ্চার। রাসুলুল্লাহ (সা.) শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছেন। দেশের শিল্প, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।”

মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “রমজান আমাদের ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে বিত্তবানদের উচিত শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শ্রমিকদের জীবনমান উন্নত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. আনোয়ারুল ইসলাম, মাস্টার আনোয়ার আলী, অধ্যাপক মতিউর রহমান, কারী রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে উপস্থিত ইলেকট্রিশিয়ান শ্রমিক, ভ্যান শ্রমিক, দর্জি শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত