সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ফারুক হোসাইন রাজ, কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের পরপরই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিডোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এসময় একমিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় উপজেলা জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লের অনুষ্ঠিত হয়। এতে কলারোয়া থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও এদিন দুপুর ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগের রক্তের গ্রুপ পরীক্ষা‌ করার মধ্যে দিয়ে ফ্রি ব্লাড গ্রুপিং এর কার্যক্রম শুরু হয়।
রক্তের গ্রুপ পরীক্ষায় ‌ব্যবস্থাপনায় ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. মোঃ আব্দুল বারিক, ল্যাব টেকনিশিয়ান আরিফুল ইসলাম ও চম্পা খাতুন।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) ফকির তাইজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হকের পরিচালনা আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, ছাত্রলীগ, রাজনৈকিত নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়