বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে নৈতিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা

কাজী শাহীন: কলারোয়ায় প্রধান শিক্ষকদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে নৈতিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কলারোয়ার আরএফসি সেন্টারে স্কুল অফ লিডারশীপ (SOLE) ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে নৈতিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্কুল অফ লিডারশিপ (SOLE) ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষে উপস্থিত ছিলেন (SOLE) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফয়েজ কাওসার ও এক্সিকিউটিভ মেম্বার মো. মনিরুজ্জামান মনির।
সভায় জানানো হয়- স্কুল অফ লিডারশীপ (SOLE) ইউএসএ এর বোর্ড মেম্বার পাষ্টর অসিম মালাকার স্কুল অফ লিডারশীপ (SOLE) ইউএসএ ইতোমধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর নৈতিক শিক্ষা বিকাশে পাঠদানের জন্য পাইলট প্রকল্প অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসাবে কলারোয়া উপজেলায় চারটি মাধ্যমিক স্কুলকে বেছে নেয়া হয়েছে স্কুলগুলো হলো- বামনখালি হাইস্কুল-
প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সরসকাটি ইউনাইটেড হাইস্কুল- প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সাতক্ষীরার বাবুলিয়া জয়মনি শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সেন ও কলারোয়া হাতে খড়ি শিশু বিকাশ একাডেমি- প্রধান শিক্ষক কাজী শাহীন।

অনুষ্ঠানে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফয়েজ কাওসার SOLE এর উদ্দেশ্য ও বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপনা করেন।
এক্সিকিউটিভ মেম্বার মো. মনিরুজ্জামান মনির (SOLE) এর বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রধান শিক্ষক উনাদের মতামত উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় প্রধান শিক্ষক মোশারফ হোসেন, নাসির উদ্দন, গোপাল চন্দ্র সেন, কাজী শাহীন, মিস্টার আন্দ্রিয় বিশ্বাস, সঞ্জয় কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী দিনে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সমাজ, দেশ ও জাতির উন্নয়নে (SOLE) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অঙ্গীকার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক