শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উৎসব উৎযাপিত হয়েছে। সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমী উৎসব উৎযাপিত হয়।

বুধবার(৬ সেপ্টেম্বার) প্রভাতে তুলশিডাঙ্গা গোয়ালঘাটা পূজামন্ডপে নাম সংকীর্ত্তন ও শ্রীমদ্ভাগবত গীতাপাঠের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। সকাল ১১ টায় ভগবত আলোচনা ও ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অতিথি হিসাবে অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা আ: রউফ, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, সনাতন ধর্মীয় নেতা সহকারী অধ্যাপক কার্ত্তীক চন্দ্র মিত্র, হরেন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার পাল, সন্দীপ কুমার রায়, রনজিৎ কুমার, মাস্টার উৎপল সাহা প্রমুখ।

পরে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে নাম সংকীর্ত্তন পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল