মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুলিশি অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাদিয়ালীর মোশারফ হোসেন গ্রেফতার

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় পুলিশি অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে বিভিন্ন ধরনের মাদক ও কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত একাধিক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী হলেন সীমান্তবর্তী দক্ষিন ভাদিয়ালী গ্রামের মোশারফ হোসেন(৩৮)। সে মৃত: আব্দুস সামাদের ছেলে।

সূত্র জানায়, থানা পুলিশের চৌকস দল বুধবার(২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনকে আটক করা হয়। আটকের পর তার কাছে থাকা ৭ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম হেরোইন ও ৯০০ পিচ এয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় তার বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোশারফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে বিচারের মুখোমুখি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা