বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমি-জমা সংক্রান্ত বিরোধ

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত, আহত ৫

দীপক শেঠ, কলারোয়া: জমি-জমা সংক্রান্ত বিরোধে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় এবাদুল হক (৬২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী হযরত আলীর সঙ্গে এবাদুল হকের দীর্ঘদিন বিরোধ চলছিলো। এরই জেরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এবাদুল হক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ হযরত আলীর লোকজন। তারা এবাদুল হক ও তার পরিবারের আরো ৫ সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এবাদুল হককে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ফয়সাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

কলারোয়া থানার ওসি মোহামদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক