সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলা

কারান্তরীন কলারোয়ার আরেক বিএনপি নেতার মৃত্যু

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী (বর্তমানে প্রধানমন্ত্রী) শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার (৫৮) মারা গেছেন।
তিনি ২০২১ সাল থেকে কারাগারে অন্তরীন ছিলেন।

রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যুর ঘটনা ঘটে।

আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত লতিফের পুত্র। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
দলীয় রাজনীতিতে তিনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কয়লা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ২৭ জানুয়ারি ২০২১ সালে সাড়ে ৩ বছরের সাজায় দন্ডিত হন আব্দুস সাত্তার। এরপর থেকে তিনি জেলা কারাগারে অন্তরীন ছিলেন। ২৮ জানুয়ারি সন্ধ্যায় তিনি অসুস্থ্যবোধ করলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে তার মৃত্যু খবর পেয়েছেন বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
কারাগার থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হতে পারে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, এনিয়ে এই মামলায় কারাগারে অন্তরীন চার আসামি তথা বিএনপি নেতার মৃত্যু হলো। সকলেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে বা নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হলেন- কলারোয়া পৌর বিএনপির সহ-সভাপতি ও পৌর যুবদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান সাবু (৫৮), জয়নগর ইউনিয়ন বিএনপির নেতা ও সরসকাটি গ্রামের তমেজ উদ্দীনের ছেলে বিদার মোড়ল (৫৭), কলারোয়া পৌর ছাত্রদল ও পৌর যুবদলের সাবেক সভাপতি জাবিদ রায়হান লাকি (৪৫) এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কয়লা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন আব্দুস সাত্তার (৫৮)।

কারাগারে থাকা অবস্থায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু ২০২১ সালের ১৪ জূন সোমবার রাত সাড়ে ৯টার দিকে অসুস্থতার কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।
জাবিদ রায়হান লাকী ২০২২ সালের ২৭ আগস্ট শনিবার ভোররাতে কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
বিদার মোড়ল কারাগারে থাকা অবস্থায় বাম পায়ে গ্যাংগ্রীনি রোগে আক্রান্ত হয়ে ২০২৩ সালের ২১ জুন বুধবার ভোরের দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আব্দুস সাত্তার ২০২৪ সালের ২৮ জানুয়ারি রবিবার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

এদিকে, এই মামলায় কারাগারে অন্তরীন আরো কয়েকজন বিএনপি নেতা বর্তমানে বেশ অসুস্থ আছেন বলে দলীয় ও তাদের পারিবারিক সূত্র জানায়। তাদের মাঝে মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হয় বলে তারা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন