সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০ জনকে পুরস্কৃত

“প্রাণীসম্পদে সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে শনিবার সকালে প্রাণিসম্পদ চত্বরে ওই প্রদর্শনীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রদর্শনীতে অংশ গ্রহণকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন-উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাইফুল ইসলাম।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা সুলতানা নীলা, খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, কৃত্রিম প্রজনন আতাউর রহমান, সম্প্রসারণ অফিসার সজল কুমার দাস প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপ.সহকারী প্রাণিসম্পদ অফিসার সুদাম নন্দী। সমাপনি অনুষ্ঠানে ১০জন বিভিন্ন জাতের গরু খামারী, ১২জন বিভিন্ন প্রজাতীর হাস, মুরগী, কবুতর ও সৌখিন পাখির খামারী।

৯ জন বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, গাড়োল, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, বিভিন্ন ধরনের ঘাস ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রদর্শনী স্টলকে পুরুস্কৃত করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাইফুল ইসলাম বলেন-বিভিন্ন ক্যোটাগরি ভিত্তিক সর্বমোট ৫০জনকে এবার পুরস্কৃত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়