শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, কলারোয়া ক্রীড়া সংস্থার সেক্রেটারি মীর রফিক, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু ও পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধূসদন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

খেলা পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, সাজেদুল করিম তপু, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ও কামরুজ্জামান বাবু। ধারাভাষ্যে ছিলেন আসাদুজ্জামান সেন্টু, আ. ওহাব মামুন, মনজুরুল ইসলাম, জুয়েল হোসেন, বিএম নাজমুল হোসেন, ও শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ