রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমিকে ৫৭ রানে হারিয়েছে স্বাগতিকরা।

সোমবার (১৫ফেব্রুয়ারি) সকাল থেকে কলারোয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৮উইকেট হারিয়ে ২০৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা।

কলারোয়ার পক্ষে মুরাদ ৩৩, মাহি ২৪, ইনামুল ২৪ রান করেন।

বোলিংয়ে সাতক্ষীরা পক্ষে রাজ ও গাজী ২ টি করে উইকেট লাভ করেন।

সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ২০৬ রানের টার্গেট ব্যাটিংয়ে নেমে ৩০ ওভার ২ বল খেলে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৮ রান করতে সক্ষম হয়।

সাতক্ষীরার পক্ষে রাকিব ৩১ রান ও অপি ২৩ রান করেন।

বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির পক্ষ মেহেদী তিনটি, মুরাদ শাকিব ও রাহুল দুইটি টি করে উইকেট লাভ করেন।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৫৭ রানে জয়লাভ করে।

সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মিরাজুল।

খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন।

ক্রিকেটপ্রেমী অনেক দর্শক এর পাশাপাশি খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সাতক্ষীরা জেলা বয়স ভিত্তিক দলের কোচ শাহনে আলম শামু, আলতাফ হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারন সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, শেখ শাহাজান আলী শাহিন, সামিউল মনির, নবারুণ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, আকাশ, বাবলু ,জাহাঙ্গীর, তপু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব