বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে তুলসীডাঙ্গার জয়

কলারোয় প্রীতি ফুটবল ম্যাচে হোটেল শ্রমিক দুলাল ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তুলশীডাঙ্গা ফুটবল একাদশ।

শনিবার (৩০জুলাই) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত খেলার দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটে তুলসীডাঙ্গা পশ্চিমপাড়া ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় চঞ্চল গোল করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে হোটেল শ্রমিক দুলাল ফুটবল একাদশের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাহুল গোল করে দলকে সমতায় ফেরান।

পরে আর কোনো গোল না হওয়াই ওই ১-১ গোলে খেলাটি অমীমাংসিত থাকে, পরে সরাসরি টাইব্রেকারে ৪-৩গোলে হোটেল শ্রমিক দুলাল ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে তুলশীডাঙ্গা।

ম্যাচটি পরিচালনা করেন কামরুজ্জামান বাবু। সহকারি রেফারী ছিলেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মোমিনুর রহমান।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহানআলী শাহীন ও রুস্তম আলী।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মুক্তিযোদ্ধা বেসরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম, মিজানুর রহমান শুভ, আব্দুল বারিক প্রমুখ।

খেলা শেষে উভয় দলকে ট্রফি প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ