শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২২’ র ২য় দিনে যান্ত্রিক র‍্যালি, লিফলেট বিতরণ ও প্রশিক্ষণ

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২’ র দ্বিতীয় দিনে যান্ত্রিক র‍্যালি ও লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার(১৬ নভেম্বর) সকাল ৯টায় ফায়ার সার্ভিস স্টেশনে কুচকাওয়াচ’র মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। “দূর্ঘটনা- দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে যান্ত্রিক র‍্যালি, লিফলেট বিতরণ, মাইকিং সহ বাণিজ্যিক ভবন, হাসপাতাল, ক্লিনিক ,হাট-বাজার‌ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়।

কার্যক্রমের অংশ হিসাবে কাজীরহাট কলেজে অগ্নি নির্বাপন সহ দূর্যোগ প্রতিরোধে জনসচেতনতামূলক এক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ প্রদান ও মহড়ার নেতৃত্বদেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার (ভারপ্রাপ্ত) লিডার মোঃ ওবাইদুল্লাহ।

প্রশিক্ষণে তিনি অগ্নি নির্বাপণে ভবন, বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, যানবাহন ও বনভূমিতে অনাকাঙ্খিত অগ্নিকান্ডের আগুন নেভানো ও সেটির বিস্তার রোধে তাৎক্ষনিকভাবে কি কাজ করতে হবে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বিভিন্ন কলাকৌশল ও পদ্ধতি তুলে ধরা হয়। মহড়া টিমের সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান, জুবায়ের, হাফিজুল ও সাখাওয়াত প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস,এম শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক কে,এম,আনিছুর রহমান, প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ফায়ার ফাইটারদের মহড়া শেষে প্রাথমিকভাবে আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শনে অংশগ্রহন করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত