শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

কলারোয়ায় যাকজমকপূর্ন ভিন্ন ভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল হতে কলারোয়া উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকীর্তিতে ফুল দিয়ে ও কেক কেটে জন্মদিনের শুভসূচনা করা হয়।

পরবর্তিতে কলারোয়া উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, পৌরমেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আবুবকর সিদ্দিক।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নোসাইবা শারমিলি।
এছাড়া উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস পাইলট স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া সরকারি পাইলট স্কুলের শিক্ষার্থী মিথিলা আলিফ ইমু।

এখানে উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভাল বাসতেন বলেই বঙ্গবন্ধুর জন্মদিনের সাথেই জাতীয় শিশু দিবসটি পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই দিনে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও)  রুলি বিশ্বাস শিশুদের প্রাধান্য দিয়ে অনুষ্ঠানে সভাপতিত্বে ও সঞ্চালনার দায়িত্ব দেন শিশুদের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা প্রয়াত নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ