বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহনশীলতার পরিচয় দিয়ে মানুষের সেবা করুন

কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। আমরা কোনো অন্যায় করব না, প্রশ্রয়ও দিব না।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।

সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির সদস্য নবায়ন ফরম পূরণের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ জানান তিনি।

সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমরা জনগণের সাথে কাজ করতে চাই। সহনশীলতার পরিচয় দিয়ে সকলের সেবা করুন। আমাদের অঙ্গীকার করতে হবে- অন্যায় করব না, অন্যায়কে রুখে দেব। আইন হাতে তুলে নিব না।

তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকলকে সকল বিভেদ ভুলে সর্বোচ্চ ত্যাগ প্রদর্শনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু।

উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক সালাহ উদ্দিন পারভেজ, সাবেক ছাত্রদল নেতা শেখ ফরহাদ হোসেন তপু, যুবদল নেতা মেহেদী হাসান রাজু, রুহুল আমিন খোকন, পৌর যুব দলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক মুসা কারিম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, শাহাবুদ্দিন, উপজেলা তাঁতিদলের আহবায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, ছাত্রদল নেতা সোহেল, আকিব, সৈকত, শুভ রাসেল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন