মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ রবিবার

কামরুল হাসান: কলারোয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মিথ্যা সাজানো মামলার সাজা বাতিল ও মামলা প্রত্যাহের দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান রবিবার। আওয়ামী লীগ কর্তৃক মিথ্যা মামলায় সাজানো স্বাক্ষীর মাধ্যমে ফরমায়েশী রায়ে তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজাসহ বিএনপি ও অংগ সংগঠনের ৫০জন নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার প্রতিবাদে এবং মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে উপজেলা চত্বরসহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে সাজাপ্রাপ্ত ৪জন সহযোদ্ধা ভাই
কারাগারে শাহাদাৎ বরণ করায় তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আ. রশিদ মিয়া। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন। কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু। অনুষ্ঠানে সকাল ১০টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে আসার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি