বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল

এমএ আজিজ, নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার জালালাবাদ, বাটরা, ধানদিয়াসহ বিভিন্ন বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম। শুক্রবার (২৭ জুন) তিনি ওই কর্মসূচিতে অংশ নেন।

তিনি পথচারীদের মাঝে ও বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের দোকানে গিয়ে এই লিফলেট বিতরণ করেন।

বিএনপির ৩১ দফায় উল্লেখিত প্রান্তিক পর্যায়ে জনগণের মৌলিক অধিকারের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক মুক্তি লাভের বিভিন্ন উন্নয়নমুখি কর্মপরিকল্পনা সম্পর্কিত আলোকপাত করেন। বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীরা তার এই প্রচারণাকে স্বাগত জানান। তারা আশা রাখেন আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি স্বচ্ছ ও পরিচ্ছন্ন নেতৃত্বের মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণে সহায়তা করবে।

এ সময় তার সাথে ছিলেন কলারোয়া পৌর বিএনপি’র সার্চ কমিটির সদস্য সোহরাব হোসেন, মাস্টার সালাউদ্দিন ফারুক, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জাকির হোসেন, কলারোয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মোজাম হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শফিকুল, শাহাজান, বাবুলি, মুকুলসহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!