শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিদর্শনে সাবেক মেয়র আক্তারুল

কলারোয়ায় বেত্রবতী নদীর ভাঙ্গা সেতু ব্যবহার উপযোগী করতে সহযোগিতা জামায়াতের

কলারোয়ার বেত্রবতী নদীর ধসে যাওয়া বেইলি ব্রিজের স্থান যাতায়াত উপযোগী করার উদ্যোগ নিয়েছে জামায়াতের নেতাকর্মীরা। একই সাথে নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণ ও জনসাধারণের নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থাও করতে দেখা যায় তাদের।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এ দৃশ্য দেখা যায়।
সরেজমিনে জানা যায়, পৌর সদরের পশুহাট মোড় এলাকায় বেত্রবতী নদীতে নির্মানাধীন ব্রিজের বিকল্প বেইলি ব্রিজটি ‍বৃহষ্পতিবার ধসে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেটা যাতায়াতের উপযোগী ও পাশে একটি নৌকা স্থাপন করে পারাপারের ব্যবস্থা করার উদ্যোগ নিতে দেখা যায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের। তবে ব্রিজের মুখে পানির তীব্র স্রোতে সেই উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হচ্ছিলো।
একই সাথে নদী থেকে কচুরিপানা অপসারণ করেন তারা।

অপরদিকে, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী আকতারুল ইসলাম বৃহস্পতিবার এবং শুক্রবার কলারোয়ার বেত্রবতী নদীর উপর ধসে ও ভেঙ্গে যাওয়া ৩টি ব্রিজ পরিদর্শন করেন। সেসময় তিনি ভুক্তভোগী মানুষের সাথে কথা বলেন। তিনি ব্রিজ ও সেতু সংস্কার করে দ্রুত যাতায়াত উপযোগী করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।

কলারোয়া পাইলট হাইস্কুলের শিক্ষার্থী তাসিন মাহমুদ, খেলোয়ার সানবিম করিম সিয়াম, ব্যবসায়ী শাহীন হোসেনসহ কয়েকজন ভুক্তভোগী জানান, ব্রিজ তিনটি ভেঙে যাওয়ায় সাধারণ সকল মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সকলেই চাচ্ছেন দ্রুত ব্রিজ ও সেতুগুলো সংস্কার করে যাতায়াত উপযোগী করার।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক