রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বোরো ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন

জুলফিকার আলী,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২৪ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে সোমবার (২০মে) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্যগুদাম চত্বরে ওই কার্যত্রমের উদ্বোধন করা হয়।

বোরো ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, খাদ্য গুদামের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান ও সাবেক কর্মকর্তা মমতাজ পারভীন।

উপজেলা রাইস মিল সমিতির আব্দুল হাকিম, সাইদুর রহমান, সাহাজুল ইসলাম সাজু, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান, তবিবুর রহমান, শাহেব আলী, দীপক কুমার ঘোষ, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ, সুধি ও ব্যবসায়ীগণ।

উল্লেখ্য-কলারোয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ১১৮৮ মেট্রিক টন ধান ৩২ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ও ৯৬৭ মেট্রিক টন চাল ৪৫ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি