শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ৪দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) কলারোয়ার শ্রীপতিপুর উন্নয়ন পরিষদ (উপ) অডিটোরিয়ামে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় ওই কর্মশালা শেষ হয়। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় কর্মশালা।

কর্মশালায় বক্তারা বলেন- জলবায়ু পরিবর্তন একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এই পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে এই প্রভাব আরও বেশি প্রকট। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর অধীনে “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প” বাস্তবায়িত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
কর্মসূচি আয়োজন ও অবহিতকরণ সভার মূল উদ্দেশ্য ছিল—জলবায়ু পরিবর্তনের প্রভাব স্বাস্থ্য ঝুকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

অনুষ্ঠানে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বাপ্পী কুমার দাসের সভাপতিত্বে ও ব্র্যাক হেলথের জেলা ব্যবস্থাপক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালায় ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সামিয়া সুলতানা, ব্র্যাকের ওসিসিএইচ অমিত সরকার, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালার এফও লতাশ্রী রায় (বিএসপি- টিবি) আনারুল ইসলাম, রেশমা খাতুন, পৌরসভার অফিস সহকারি কর্মকর্তা, কমিউনিটি হেলথ ওয়ার্কার সদস্য, এনজিও প্রতিনিধি, ইমাম, সেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্য সহকারি, স্কুল শিক্ষক ও জনপ্রতিনিধিসহ কর্মশালায় ১টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের ১১৭জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মশালায় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের উপর ঝুঁকি যেমন সকল প্রকার দুর্যোগ মোকাবেলা, উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, অতিবৃষ্টি, ও গর্ভবতী নারী,শিশু স্বাস্থ্য, প্রতিবন্ধী, মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত, ডায়াবেটিস,ইত্যাদি’র স্বাস্থ্য বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় ‘যা বাস্তবায়নের জন্যেও অংশগ্রহণকারীদেরকে নিয়ে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ