বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্র্যাকের ওরিয়েন্টেশন কর্মশালা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রামের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার শ্রীপতিপুরে উন্নয়ন পরিষদের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ আয়োজনে যক্ষ্মা, ডায়রিয়া, কোভিড -১৯, ম্যালেরিয়া, ডেঙ্গুজ্বর এর উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন। বিষয়বস্তুর উপর মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা ব্র্যাক হেলথ প্রোগ্রামের ম্যানেজার সোহেল রানা। এছাড়া চিকিৎসা বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ দেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বাপ্পি কুমার দাস। আইনি সহায়তায় পরামর্শ প্রদান করেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এবং সার্বিক বিষয়ে আলোচনা করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। ওরিয়েন্টেশন প্রোগ্রামের তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন কলারোয়া ব্র্যাকে যক্ষ্মা বিষয়ক প্রোগ্রাম অফিসার সামিয়া সুলতানা, ও ফিল্ড অর্গানাইজার কারিমুন ইসলাম ও মিঠুন কুমার বিশ্বাস। কর্মশালায় জানানো হয়, আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা রোগকে শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে ব্র্যাক সারাদেশে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ওই রোগগুলোর ভয়াবহতা ও প্রতিরোধ এবং প্রতিষেধক কিভাবে নেওয়া যায় ও পাওয়া যায়-সেটা প্রচার করাই এই ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ