বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী’র স্মরণে বৃত্তি প্রদান

কলারোয়ায় খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী মোছা: রওশন আরা খাতুনের স্মরণে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পারিবারিক সদস্যবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) ওই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন।

প্রয়াতের জ্যেষ্ঠ কন্যা অবসরপ্রাপ্ত শিক্ষিকা আফরোজা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, কলারোয়ার সন্তান প্রবাসী প্রকৌশলী রফিকুল ইসলাম নূরানী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষানুরাগী মাজেদুল ইসলাম নূরানী, প্রয়াতের কনিষ্ঠ কন্যা আফসোনা বানু, বৃত্তিপ্রাপ্ত সিংগা হাইস্কুলের মেধাবী ছাত্রী নাজিয়া খাতুন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ভ্যেনু প্রতিষ্ঠানের শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সামছুল হক, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএম করিম, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম জিয়া, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, উৎপল সাহা, সমীর দেবনাথসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে প্রয়াতদের স্মরণে উপজেলার ২৩টি মাধমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৪ জন দরিদ্র ও মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে জনপ্রতি দেড় হাজার টাকা করে ৬৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহ ২০১৩ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম