মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী’র স্মরণে বৃত্তি প্রদান অনুষ্ঠান

কলারোয়ায় খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহ ও তাঁর সহধর্মিনী মোছা: রওশন আরা খাতুনের স্মরণে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ২৯ জানুয়ারী) সকাল ১১ টার দিকে কলারোয়া মডেল মাধ্য: বিদ্যালয় চত্বরে পারিবারিক সদস্যবৃন্দের আয়োজনে ওই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন।

প্রয়াতের জ্যেষ্ঠ কন্যা অবসরপ্রাপ্ত শিক্ষিকা আফরোজা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, কলারোয়ার কৃতি সন্তান প্রবাসী প্রকৌশলী রফিকুল ইসলাম নূরানী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষানুরাগী মাজেদুল ইসলাম নূরানী, প্রয়াতের কনিষ্ঠ কন্যা আফসোনা বানু, বৃত্তি প্রদান প্রাপ্ত সিংগা হাইস্কুলের মেধাবী ছাত্রী নাজিয়া খাতুন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ভ্যেনু প্রতিষ্ঠানের শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সামছুল হক, শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এসএম করিম, সহকারী প্রধান শিক্ষক জিযারুল ইসলাম জিয়া, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, উৎপল সাহা, সমীর দেবনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ – শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রয়াতদের স্মরণে উপজেলার ২৩ টি মাধমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৪ জন দরিদ্র ও মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে জনপ্রতি দেড় হাজার টাকা করে ৬৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্লাহ ২০১৩ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়