শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভূয়া ওয়ারেশ দেখিয়ে সরকারি জমি আত্মসাতের অভিযোগ

কলারোয়ায় এক ইউনিয়ন ভূমি সহকারীর সহায়তায়
জালিয়াতি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে প্রেরিত অভিযোগ সুত্রে জানা যায়, সাবেক ১৫৭৬ দাগের ৮শতক জমি ১৯৬২ রেকর্ডীয় মালিকের ওয়ারেশ বোয়ালিয়া গ্রামের সন্তোষ সরদার ১৫২৬/৭৫ নং দলিলে বোয়ালিয়া গ্রামের কেতাবদী গংয়ের কাছে বিক্রি করে ভারতে চলে যায়।
দলিল গৃহীতার অজ্ঞতায় এই সম্পত্তি ১৯৯০ এর জরিপে পরিত্যাক্ত সম্পত্তি ‘খ’ তালিকাভূক্ত হয়।

‘খ’ তফসিলের সম্পত্তি সরকার অবমুক্ত ঘোষণা করলে পাচপোতার মৃত মোহর আলীর পুত্র নজরুল সোনাবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী নিরঞ্জন রায়ের সহায়তায় বোয়ালিয়া গ্রামের সন্তোষ সরকারের পুত্র রবিন সরকারকে ভূয়া ওয়ারেশ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে নামপত্তন করে নেয়।

এই জমির নামপত্তন ও জমাখারিজের জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কেস নং ২৩৬২(রী-রর)/১৭-১৮ এ জালিয়াতি করে ভারত প্রবাসী রবিন সরদারের নামে আবেদন করা হয়। রবিন সরদারের নামে আবেদন হলেও জালিয়াতি করে কেস নং ২৩৬১(রী-রর)/১৭-১৮ মূলে রবিন সরকারের নামে খতিয়ান সরবরাহ দেওয়া হয়েছে।

কিন্তু ভূমি অফিসের কেস রেজিস্ট্রারে ২৩৬১(রী-রর)/১৭-১৮ নং কেসের প্রকৃত নামপত্তনকারী রামকৃষ্ণপুরের মৃত শওকাতের পুত্র শাহাবুদ্দীন বলে সুত্র জানায়।

জালিয়াতি করে প্রস্তুত খতিয়ানের খাজনা পরিশোধ করে রবিন সরকারের কাছ থেকে সেই জমি পাঁচপোতা গ্রামের নজরুলের স্ত্রী ইয়াসমিন নাহারের নামে দলিল নং ৩৫১৬/২০১৮ রেজি: করে নেওয়া হয়েছে। এছাড়া মামলা
নং-২২২১(রী-র)/২০২২-২৩ রাজপুর গ্রামের মৃত শওকাত আলীর পুত্র আক্তারুল ইসলাম, শ্রীরামপুর গ্রামের আ:ওহাব সরদারের পুত্র জাকির হোসেনের নামজারি কেস নং ২২২১(রী-র)/২০২২-২৩ ও বিক্রমপুর গ্রামের হেদায়েতউল্লাহ গাজীর পুত্র আতিয়ার রহমানের নামপত্তন কেস নং-২২০৮(রী-র)/২০২২-২৩ জমির হিস্যা
সঠিক দেখিয়েছেন কিন্তু মোট জমির পরিমাণ কম দিয়ে দীর্ঘ দিন হযরানী করছে বলে অভিযোগ রয়েছে এই তহশীলদারের বিরুদ্ধে।

ভূয়া ওয়ারেশের ব্যাপারে রবিন সরকার বলেন, পাঁচপোতা গ্রামের নজরুল তার কাছ থেকে কাগজে স্বাক্ষর করায়ে
নেয় এবং পরে কিছু টাকা দিয়ে জমির দলিল করে নেয়। এ ব্যাপারে পাচপোতা গ্রামের নজরুল জালিয়াতির বিষয় অস্বীকার করে স্ত্রীর নামে এই জমি কেনার
সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে জানার জন্য প্রায় ২মাস চেষ্টা করে সোনাবাড়িয়ার তহশীলদার নিরঞ্জন রায় কোন তথ্য সরবরাহ করেনি। বরং এসব জানতে
চাওয়ার কারণে খোড়া অজুহাত তুলে বচসা করে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলা বলেন, অনেক আগের বিষয় তিনি জ্ঞাত নন। তবে এমন ঘটনা ঘটে থাকলে প্রকৃত মালিক আবেদন করলে
সংশোধন করে দেওয়া হবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত