সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে মুদি ব্যবসায়ীসহ ৩ ব্যক্তিকে জরিমানা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী সহ ৩ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নেতৃত্বে সম্প্রতি পৌর বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাসপাতাল রোডে মেসার্স তানভির স্টোরের স্বত্বাধিকারী নাজমা খাতুনের দোকানে দ্রব্যমূল্য তালিকা না থাকার অপরাধে ৫০০ টাকা, উপজেলা মোড়ে যশোর- সাতক্ষীরা মহাসড়কে জনগণের বিরক্তি সৃষ্টি করার অপরাধে ইজিবাইকের মালিক খালিদকে গণউপদ্রব আইনে ২০০ টাকা ও যাত্রীবাহি মহেন্দ্র গাড়ির মালিক হেদায়েতকে চলাচলের উপযুক্ত কাগজপত্র না থাকার অপরাধে ১০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালতের বেঞ্চ সহকারীর দায়িত্ব পালন করেন ভূমি অফিসের প্রনব কুমার।

এ সময় আদালতকে সহায়তা করেন থানা প্রশাসনের পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানান, উপজেলাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু