সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহাসড়কে পড়ে থাকা গাছ অপসারণে ফায়ার সার্ভিসের কর্মীরা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণ করে জনগণ ও যানবাহন চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরী করে মানবিকতার পরিচয় দেয়া হয়েছে।

জানা গেছে, রবিবার(৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কলারোয়া পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখে একটি গাছ পড়ে যায়। যশোর- সাতক্ষীরা মহা সড়কের গাছ আকষ্মিকভাবে পড়ে যাওয়ায় জনগন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। বিষয়টি জানতে পেরে কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো: ওবায়দুল্লাহ’র নেতৃত্বে ফায়ার ব্রিগেডের সদস্যরা দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে রাস্তায় পড়ে থাকা বড় ধরনের গাছটি অপসারণ করে চলাচলের উপযুক্ত করে তোলা হয়। কলারোয়া ফায়ার সার্ভিসের সদস্যদের এই মানবিক কাজের প্রশংসা করে পথচারী সহ ভূক্তভোগীরা সাধুবাদ জানান। এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো: ওবায়দুল্লাহ জানান, সিভিল ডিফেন্সের সকল সদস্যরা সব সময় জনগণের সেবায় নিয়োজিত। তিনি আরো জানান, এই বিভাগের কর্মীরা অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও অগ্নি নিরাপত্তা প্রদানে জনগণের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করে থাকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল