শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

দীপক শেঠ, কলারোয়া : দেশব্যাপি নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কলারোয়ায় মহিলা আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা আ’লীগের আয়োজনে সোমবার (২৯ জুলাই) বিকালে স্থানীয় এমপি ফিরোজ আহম্মরদ স্বপনের নিজস্ব বাসভবনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী ও সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের সহধর্মিনী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না।

মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য রহিমা বেগম কাজলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগ নেত্রী পারভিন আক্তার, হাসিনা আক্তার, জোৎস্না আরা, হাসিনা খাতুন, শেলী খাতুন সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের নেতা ও কর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সন্ত্রাসীরা যে সহিংসতা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশ বিরোধী সংগঠন ও স্বাধীনতা বিরোধী সকল শক্তিকে রুখে দিতে সর্বস্তরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

উপজেলা মহিলা আ’লীগের সকল নেতা- কর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তালা- কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের নির্দেশনায় জনগনের পাশে থেকে দলকে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত