বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময়ে নৌকার প্রার্থী স্বপন

দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন কলারোয়ায় মাধ্যমিক শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমন্ডলীর সাথে ওই মতবিনিময় হয়।
মতবিনিময়কালে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, ‘আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই।’
এলাকার শিক্ষা বিস্তারে তিনি অতীতের মতো সকল সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, হাফিজুর রহমান, হুমায়ুন কবির মিঠু, শামসুর রহমান লাল্টু, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, বনি আমিন, উৎপল কুমার সাহা, ইব্রাহীম হোসেন, আব্দুল করিম, আব্দুস সবুর, বদরুজ্জামান বদরু, জাকাতুল্যাহ, রহুহুল কুদ্দুস, মহসীন আলি, শাহরিয়ার কবির সুমনসহ মাদ্রাসা ও হাইস্কুল পর্যায়ের ৮ শতাধিক শিক্ষকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা