শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

আব্দুর রহমান, সাতক্ষীরা: কৃষি নির্ভর জেলা সাতক্ষীরা। চিংড়ি ও মিষ্টির পাশাপাশি কুল, ওল, হলুদ এবং আমের জন্য সমৃদ্ধ এই জেলায় এখন মাল্টা চাষেও বেশ সুক্ষ্যাতি অর্জন করেছে। চলতি বছরে জেলার বিভিন্ন উপজেলায় মোট ১০৫ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাল্টা চাষ হয়েছে কলারোয়া উপজেলায়, যেখানে ৪০ হেক্টর জমিতে এই ফলের আবাদ হয়েছে।

মাল্টা একটি লাভজনক ফসল হিসেবে পরিচিত। জেলার মাটি ও আবহাওয়া কিছুটা লবনাক্ত হওয়ায় সাতক্ষীরা অঞ্চলের মাল্টা খুবই মিষ্টি হয়ে থাকে।

কলারোয়ার হেলাতলা গ্রামের মাল্টা চাষি মোঃ আক্তারুজ্জামান বলছেন, কম খরচে মাল্টা চাষ করে তিনি লাভবান হয়েছেন। তবে, সরকারি সহায়তা ও প্রশিক্ষণ আরও বাড়ানো হলে আগামীতে মাল্টা উৎপাদনে সাতক্ষীরা দেশের শীর্ষ জেলায় পরিণত হতে পারে।

কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম বলেন, ‘বারি মাল্টা-১’ জাতের মাল্টার মিষ্টতা সবচেয়ে বেশি, যা বাজারে বেশ জনপ্রিয়। সুসম মাত্রায় সার ও বালাই নাশক ব্যবহারের ফলে মাল্টা চাষে কৃষকরা সফলতা পাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, কলারোয়া উপজেলার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী হওয়ায় এখানে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ফল হিসেবে মাল্টা শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। ফলে বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। জেলার কৃষকদের মাঝে বিদেশি ফলের প্রতি আগ্রহ বেড়েছে। পাশাপাশি কম খরচে বেশি লাভজনক হওয়ায় মাল্টা চাষে তারা ঝুঁকছেন। আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে মাল্টা চাষে ভালো ফলন পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী